আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া পদ্মপাড়া এলাকায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে জমির সীমানার উপরে বাঁশ ঝাড় আসার কারনে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকার রজব আলীর ছেলে আব্দুল হামিদ (৪২)।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া পদ্মপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে আবদুল হামীদ তার বাড়ির পাশে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটা নিয়ে আব্দুল হামিদের সাথে প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক,

মিনহাজ হোসেন, আল আমিন, হান্নান মিয়া, আক্কেল আলীসহ ৮/১০জন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহতের ফুফাতো ভাই আরিফ হোসেন জানান, আমার ফুফাতো ভাই আব্দুল হামিদ বাড়িতে একাই ছিল। তাকে একা পেয়ে প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ হোসেন, আল আমিন, হান্নান মিয়া,আক্কেল আলীসহ ৮/১০জন পিটিয়ে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার ভাই হত্যাকারীদের বিচার চাই।

ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম মিয়া বলেন, যারা হামলা করে তাকে হত্যা করেছে। সে সকল অপরাধীর আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী করছি।

কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত আবুল বাশার জানান, পুলিশ খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ