আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরের কাশিমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল ১০ টায় ৫ নং ওয়ার্ডের সুরাবাড়ি এলাকায় কাশিমপুর টু নরসিংহপুর সড়কের মাম টেক্স ফ্যাক্টরির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ (২৮) কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের সুড়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কাশিমপুর থানার সেকেন্ড অফিসার দীপঙ্কর রায় জানান,
নিহত মাসুদ তার নিজ কর্মস্থল ইউসুফ মার্কেট এলাকা থেকে বাড়ি ফেরার সময় সুরাবাড়ী মামটেক্সর সামনে কভার ভ্যান এর এর সাথে মাসুদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ।

ঘাতক কভার ভ্যান (ঢাকা মেট্রো ট ১১৩৭৫৪) ও চালককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে কাশিমপুর থানায় নিয়ে যাওয়া হয়।

কভার ভ্যান চালক শরিফ ইসলাম (২১) চরঘোটা গ্রামের আঃ রহিমের ছেলে।
শরিফ(২১) ইসলাম ভোলার জেলার লালমোহন থানার চরঘোড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানায়, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের পরিবারের সাথে কথা বলে মামলার প্রক্রিয়া চলমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ