আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার তেলেহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের বহুতল ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে। বিকট শব্দের সঙ্গে কালো ধোয়া ও আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় ৫/৬ জন শ্রমিক ওই ভবনে থাকলেও আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায় নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের গাজীপুরের উপ পরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট এক যোগে কাজ করছে।