আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ার মহাসড়কে অবৈধভাবে ঔষধ প্রতিনিধির গাড়ী পার্কিং

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ার ডিইপিজেড টঙ্গী-আব্দুল্লাহপুর মহাসড়ক দখল করে অবৈধভাবে মোটরসাইকেলসহ গাড়ি পার্কিং করার অভিযোগ উঠেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে।

বুধবার (৩ নভেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,আশুলিয়ার ডিইপিজেড টঙ্গী-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া ল্যাব ওয়ান ডায়াগনোষ্টিক সেন্টারের সামনে এভাবেই অবৈধভাবে সড়কের পাশে সাড়ি বদ্ধ করে অসংখ্য মোটরসাইকেল রাখা হয়েছে।আবার সাথে রিক্সা থামিয়ে রেখেছে চালকরা। এতে করে মহাসড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

অন্যদিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার,ভূইয়ান ন্যাশনাল প্লাজার,নাজমুল প্লাজারের সামনে অবৈধভাবে পার্কিং করে রাখছে তিন চাকা অটোরিক্সা ও মাহিন্দ্রাগুলো।বেপরোয়া ভাবে চলাচল করায় সড়কে দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

পথচারীদের সাথে কথা বলে জানা যায়,আমরা প্রতিনিয়ত এই পাশ চলাফেরা করি কিন্তু এই গাড়ীগুলো এইভাবে পার্কিং থাকার জন্য চলাচলে অসুবিধা হয় এবং দূর্ঘটনার সম্ভাবনা থাকে প্রতিনিয়ত। এই সমস্যা দ্রুত নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ঔষধ প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়,আমরা প্রতিনিয়ত এখানে এসে ডাক্তার ভিজিট করি।ডাক্তারদের সাথে কথা বলে আমাদের মেডিসিনের সঠিক ইনফরমেশন গুলো দেই।

আপনারা তো জানেন মহাসড়কের পাশে গাড়ী পার্কিং নিষেধ তবুও কেন গাড়ী রাখেন এমন প্রশ্নের জবাবে ঔষধ প্রতিনিধিগণরা বলেন,আমাদের গাড়ী রাখার অন্যত্র পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকায় আমরা কিছুক্ষণের জন্য মোটরসাইকেল গুলো এখানেই রাখি।

যদি নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে তো আমাদের মহাসড়কের পাশে এভাবে গাড়ী পার্কিংয়ের প্রয়োজন হবে না।

এ ব্যাপারে ল্যাব ওয়ান ডায়াগনোষ্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়,আমাদের মেডিকেলের সামনে কোনো গাড়ী রাখা হয় না। তবে কিছু মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা এসে এখানে গাড়ী রাখতো আমরা নোটিশ টানিয়ে দিয়েছি।

এবিষয়ে জামগড়া ট্রাফিক বক্সের (টিআই) মো. সাজ্জাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামগড়া ট্রাফিক বক্সের ঐ এরিয়াতে একজন অফিসার ও ২ জন কনস্টেবল সার্বক্ষণিক ডিউটি করেন।

ওখানে সবসময় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। মাঝে মধ্যে গিয়ে আমরা সরিয়ে দেই এবং সেখানে সিকিউরিটি আছে তাকে বলে আসা হয় এখানে যেনো মোটরসাইকেল এবং গাড়ী যে এখানে পার্কিং না করে।ঐখানে সম্ভাবত মেডিকেল রিপ্রেজেনটেটিভের লোকেরা গাড়ী রাইখা নির্দিষ্ট সময় তারা সেখানে অবস্থান করেন।তাদের কে বলা হইছে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান নিবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ