আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে রাসেল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার মহরাবহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র গাজীপুর সদরের নাওজোর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় বুধবার সকালে কালিয়াকৈর টু ধামরাই সড়কে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

এতে কলেজছাত্র রাসেল গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ