আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ভাওয়াল কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

গোলাম মৌলা, বিশেষ প্রতিনিধি 
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আজ জেলহত্যা দিবসে আলোচনা সভা ও শোক-র্যালির আয়োজন করা হয়।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা রবিন সরদারের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতার অবদান এর কথা স্মরন করেন।
তারা বলেন বাংলাদেশের ইতিহাসে চার নেতার অবদান অনস্বীকার্য।
জেলহত্যা দিবসে ভাওয়াল কলেজ ছাত্রলীগ নেতা রবিন সরদার কলেজের মসজিদে মিলাদ মাহফিলেরও আয়োজন করেন। অনেক মুসল্লী এই মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদে
চার নেতার আত্নার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে কলেজ ছাত্রলীগ নেতারা বলেন,
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুসারে ভাওয়াল কলেজে রবিন সরদার এর নেতৃত্বে প্রতিটি জাতীয় এবং গুরুত্বপূর্ণ দিবস পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ