পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটা উপজেলা রুহিতা করমজা তলা বাজারে নৌকা সমর্থদের দ্বারা হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায। মঙ্গলবার সকাল দশটার দিকে রুহিতা তাসলিমা শিশু কল্যাণ ট্রাস্ট স্কুলের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান গুরুতর আহত হয়ে অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি।
উলেখ্য আজ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদে মনোনয় পত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়ন পত্র জমা দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল দশটার দিকে ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক মোঃ খলিলুর ঐ এলাকার মেম্বার প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক। তিনি মঙ্গলবার সকাল দশটার দিকে স্কুলের উদ্দেশ্য রুহিতা করমজা তলাবাজার হয়ে স্কুলে যাওয়ার সময় সদর ইউনিয়নে নৌকা সমর্থকরা তার গতিপথ রোধকরে।
আলতাফ খলিফার দোকানের সামনে থেকে প্রধান শিক্ষক খলিলুর রহমানকে রনি মোল্লা, পিতা মন্টু মোল্লা। বেল্লাল,পিতা আবুজাফর, মামুন,পিতা আমিনসহ
অজ্ঞাত আরো ২/৩ জন আলতাফ খলিফার দোকানের সামনে থেকে মোটরসাইকেল করে তুলে নিয়ে উত্তর রুহিতা সামসুল হকের বাড়ির সামনে নিয়ে লোহার রড,জি এস আই পাইপও লাঠি দিয়ে বেদক মারধর করে এবং তাতে ঘটনা স্থলেই প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান লুটিয়ে পড়ে ।
তার সাথে পকেটে থাকা ১৩ হাজার টাকা নিয়ে যায় এবং স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তসনছ করে তাকে ফেলে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকে আগেও হুমকি দিয়ে আসছিল ও উৎকোচ দাবি করে। স্থানীয় সূত্রে জানাযায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখতে ও শুনতে পায় তার বাম পা ভেঙে গেছে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে ও ব্যথায় ছটফট করছে। তার কাছ থেকে জানা যায়, পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।