আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পাথরঘাটায় আ’লীগ নেত্রীকে হয়রানির অভিযোগ

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি, তাওহিদুল ইসলাম :

বরগুনার পাথরঘাটায় অনৈতিক কাজে বাধাঁ দেয়ায় আওয়ামী লীগ নেত্রীকে হয়রানী করছে বলে অভিযোগ ওঠেছে। সোমবার সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেল লিখিত বক্তব্যে পৌর সভার ৩ নং ওয়ার্ড মহিলা আ’লীগের সভাপতি মুনিরা ইয়াসমিন খুশি এ অভিযোগ করেন। এ ব্যাপারে আ’লীগ নেত্রী পাথরঘাটা থানায় সাধারণ ডায়রী করেছেন।

খুশি জানান, তিনি একজন আওয়ামী লীগ নেত্রীসহ সাবেক পৌর কাউন্সিলর। তার প্রতি বেশী শাহানাজ পারভীনের স্বামী তারেক মিয়া প্রভাসে থাকায় পারভীন তার বাসায় স্থানীয় প্রভাবশালীদের নিয়ে অসামাজিক কর্মকান্ড চালায়। এতে করে তার (খুশির) বাসার ছেলে/মেয়ের লেখাপড়ার সমস্যা হয়।

বিষয়টি পৌরসভার মেয়র সহ থানা কর্তিপক্ষকে জানালেও কোন লাভ হয়নী। পরে তিনি অসামাজিক কাজে বাধাঁ দিলে শাহানাজ পারভীন তার লোকজন দিয়ে খুশির বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে তার বিরুদ্ধে চাদাঁবাজি মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেন।

এব্যাপারে শাহানাজ পারভীন পাল্টা অভিযোগ করে বলেন, খুশি স্থানীয় এবং সাবেক কাউন্সিলর । একারনে তিনি আমাদের ওপরে প্রভাব খাটায় বলে জানান।

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার জানান, এই বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে মিল মিমাংসা করে দিয়ে ছিলাম।

পরবর্তিতে টুকিটাকি বিষয় নিয়ে আবারও জামেলা হয়েছে। পরে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি একটি সাধারণ ডায়রী করেছে। কোর্টের অনুমতি পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ