আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে ধারণ করে ঢাকার সাভারে সাভার হাইওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে থানা ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহানের সভাপতিত্বে অতিথিরা এসময় কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ওসি আতিক তার বক্তব্যে বলেন- কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি অপরিহার্য দর্শনে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা।

যতদিন রাষ্ট্র আছে ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায় কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি পুলিশিং হচ্ছে অন্যতম সমাজ সহায়ক।

কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। অর্থাৎ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের মতামত ব্যক্ত করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-এর কাজ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাভার হাইওয়ে থানার টি আই মোঃ সাইফুল ইসলাম, নয়ারহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সাইজুদ্দিন মহাজন, সাধারণ সম্পাদক বাছেদ দেওয়ান এবং সাভার পরিবহন লিমিটেডের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ প্রমূখ।

তিনি আরও বলেন- সত্যমিথ্যা যাচাই-বাছাই না করে দয়া করে কেউ গুজবে কান দেবোনা। আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। সকল পুলিশই জনগণ ও দেশের কল্যাণে সর্বত্র কাজ করে যাচ্ছে।

সকলে আমরা সবসময় চেষ্টা করবো যার যার নিজেদের অবস্থান থেকে ভালো কাজ করার। এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনে দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তা প্রদান করার চেষ্টা করবো।

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী নিয়ে হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং স্থানীয় পরিবহন সেক্টরের নেতাকর্মীসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ