আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে বাবা অটোরিক্সার  নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু

আশরাফুল আলম রাকিব,শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বাবার অটোরিকশায় পৃষ্ঠ হয়ে এনায়েত উল্লাহ (১) নামের এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
উপজেলার কাশিজুলি গ্রামে ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে।

নাছির উদ্দিন তার চালিত অটোরিকশাটি বাসার পাশে রেখে দুপুরে খেতে যান। বাবা বাড়িতে যাওয়ার সাথে সাথে শিশুটি বঅটোরিকশার নিচে খেলতে থাকে। খাবার শেষে তাড়াহুড়ো করে রিকশায় উঠে চালানো শুরু করেন নাছির উদ্দিন।

হঠাৎ করেই শিশুর কান্নার আওয়াজ শুনে অটোরিকশা থামিয়ে দেখেন নিজের শিশুটি রিকশার চাকার নিচে পৃষ্ঠ হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস গণমাধ্যম কে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে শিশুর মরদেহ পরিবারের লোকজন নিয়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ