পাথরঘাটা প্রতিনিধি, তাওহিদুল ইসলাম :
বরগুনার আমতলীতে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
দুই বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ১৫
শনিবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আয়শা বেগম (৩০) এবং তার আট মাসের ছেলে আয়ান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয়ও জানা যায়নি।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় আয়েশা বেগম ও তার ছেলে আয়ানকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় , ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছি এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই বাসের ভেতর থেকে ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আয়শা বেগম নামের এক নারী ও তার শিশু সন্তান আয়ানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৭ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।