মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন লেবু বুধবার দুপুর ১২.২৮ মিনিটে ফেসবুকে জানিয়েছিল তার ১০৪ ডিগ্রি জ্বর, আর গতকাল ভোর রাতেই লেবু চলে গেলো!
আল আমিন লেবু নাকি গতকাল তার চিকিৎসার জন্য তার বাবার কাছে টাকা চেয়েছিল। লেবু’র দুই ভাই ভ্যান চালায়, আজ তার বাবা বাজারে যাবে ঘুটা (গোবর শুখিয়ে তৈরি করা জ্বালানি) বিক্রি করতে। তারপর ছেলেকে টাকা পাঠাবে!
এরকম পরিবার আর এরকম আল আমিন লেবুদের গল্পগুলো আমাদের খুব পরিচিত, চোখ বন্ধ করলে এই গল্পগুলোর ঘ্রাণ পাই আমি।
মানুষের যে কোন প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তো সে। নিজে এরই মধ্যে ১৩ বার রক্ত দিয়েছে। এলাকা থেকে ঢাকায় কেউ চিকিৎসায় এলে তাকে পাওয়া যেতো। কারো রক্তের প্রয়োজন হলে নিজের ঘুম হারাম করতো। অথচ নিজের সামান্য জ্বরের চিকিৎসা সেবা সে কারো কাছে পায়নি।
কত নিষ্ঠুর!! আমাদের এই সমাজ।
ভাবছি, এই জ্বরের চিকিৎসার জন্য কেমন টাকা লাগতো!
কেন লেবুদের সাথে সময়মত পরিচয় হয় না! কেন লেবুরা মুখ ফুটে তার মৌলিক অধিকারের কথাগুলো জানাতে পারে না!
কেন চলে যাওয়ার পর এক আকাশ শূন্যতা কাজ করে!
বগুড়া জেলার নন্দীগ্রামের আল আমিন লেবু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, (বাংলা বিভাগের ১২ তম ব্যাচ) নন্দিত ছেলেটি যে দারিদ্রতার সাথে লড়াইটা শুরু করেছিল নিয়তি সেটা শেষ করতে দিলো না!
ওপারে ভালো থেকো লেবু
তোমার মৌলিক অধিকার ন্যুনতম চিকিৎসা সেবা আমরা দিতে পারিনি, কি এক পোড়া দেশে আমাদের বাস!!!
ক্ষমা করো তুমি আমাদের এই অক্ষমতা
ক্ষমা করো
ক্ষমা করো।।