বরগুনা পাথরঘাটার প্রতিনিধি,তাওহিদুল ইসলাম
বরগুনা পাথরঘাটা উপজেলা থেকে তালতলি উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ পরিত্যক্ত অবস্থায় ১ টি ব্যাগ থেকে ৩টি হরিণের চামড়া উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তালতলি উপজেলার বিষখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চ ঘাট এলাকায় থেকে হরিণের 3টি চামড়া জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিম শাহরিয়ার জানান, তালতলি উপজেলাধীন বিষখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চ ঘাট এলাকায় পাথরঘাটা থেকে তালতলি গমনকারী এম ভি যাত্রাবাহী লঞ্চ তল্লাশি করে একটি পরিত্যক্ত ব্যাগের। বিতর থেকে ৩ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো জানান জব্দকৃত হরিণের চামড়া তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।