আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালীতে পালিত হচ্ছে কঠোর লকডাউন

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক:

সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক অত্র জেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে লকডাউনে পুলিশ কাজ করে যাচ্ছে। বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না জন্য আহবান জানিয়েছেন । সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন । এই লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা।
এই সময় তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা না গেলেও ছোট ছোট যানবাহন চলাচল করছে ।

পুলিশের এক কর্মকর্তার মত অনুযায়ী জানা যায়, পটুয়াখালী জেলার সকল উপজেলা গুলোতেই তাদের এই কার্যক্রম চলমান আছে।
সকলেই ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ