মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি :
আজ শনিবার ১৭ জুলাই, পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান থেকে দায়িত্বভার গ্রহন করেন নবাগত পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।
পরে বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম সেবা , সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম, ডিআইও১ জেলা বিশেষ শাখা পিরোজপুর, জেলার সকল অফিসার ইনচার্জগণ, এবং জেলার সকল স্তরের অফিসার ও ফোর্স ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে বরণ করেন।