আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

করোনায় মৃতের শেষকৃত্যে ইউএনও, আসেন’নি – স্বজনরা

মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির সংক্রমণের ভয়ে গোসল ও কাফনের কাপড় পড়াতে এগিয়ে আসেন’ নি কেউ।
আজ শুক্রবার,  উপজেলার সিএনবি রোডে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গোসল ও কাফনের কাপড় পড়ানোর জন্য পাওয়া যাচ্ছিলনা কাউকে, করোনায় আক্রান্তর ভয়ে আসেনি মৃতের কোন আত্মীয়- স্বজনরাও।
তখন গোসল ও কাফনের কাপড় পড়ানোর জন্য এগিয়ে এসেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা। উপজেলার এক এনজিও কর্মীকে সাথে নিয়ে মৃত ব্যক্তির গোসল ও কাফনের কাপড় পড়িয়ে দাফনের উপযোগী করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ