আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের আলাউদ্দিনের টিনশেড বাড়িতে এঘটনা ঘটে।

আহতরা হলেন -পোশাক শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১)। এছাড়া আলাউদ্দীনের পূত্রবধু সাদিয়া (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে লাঞ্চের ছুটি খাওয়ার জন্য কারখানা থেকে বাসায় আসেন সজিব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই বিকট আওয়াজে বিষ্ফোরণ হয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজিব শরিফা ও বাড়িওয়ার পূত্রবধু সাদিয়া অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ জানান , ওই বাড়িতে সিলিন্ডারের গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা যাওয়ার আগেই অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তার স্বজনরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ