নিজস্ব প্রতিবেদক :
সাভারে কারোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নগদ অর্থ হাতে তুলে দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।
সোমবার(০৫ জুলাই) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ ৩০ জনের হাতে এ নগদ অর্থ তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ২৮০ জন ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা তুলে দেয়া হবে।
তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আর্থিক সাহায্য দেয়া হয়েছে। এই সাহায্য পেয়ে করোনায় ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর মোঃ আব্দুল বারেক এবং উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।