নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর শনিবার(৩ জুলাই) আরিফ হোসেন(৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আরিফ হোসেন ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
নিহতের বাবা ও স্থানীয়রা জানান, আরিফ মাটির ট্রাক চালাতো।সে প্রায় ৪ বছর ধরে নেশার সাথে জড়িত হয়ে পড়ে।গত মাসের ২৫ জুন শুক্রবার থেকে নিখোঁজ। অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায় নি। তখন ধামরাই থানায় একটি জিডি করা হয়। আজকে নিখোঁজের লাশ পৌরসভার মুন্নু কার্টন ফ্যাক্টরীর সাথে বিল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের বাবা আব্দুল কাদের আরো বলেন, ৯ দিন আগে বাড়িগাও এলাকার মানিক নামে এক লোক আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে আর আরিফকে খোঁজে পাওয়া যায় নি।মানিক নিজেও নেশার সাথে জড়িত। সে নেশা জাতীয় দ্রব্য খায় এবং বিক্রি করে থাকে।
তবে এটি হত্যা না আত্মহত্যা এখনো তা সনাক্ত করা যায় নি।
এ বিষয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ বলেন, আরিফ দির্ঘদিন ধরে নেশার সাথে জড়িত ছিল। আমি অনেক চেষ্টা করছি এলাকা থেকে নেশা দূর করার জন্য। কিন্তু যারা নেশার সাথে জড়িত তারা তাদের পরিবারের কথাও রাখে না।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ও যানা যায়।