আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

গজারিয়ায় লক ডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনে প্রশাসনের ব্যপক তৎপরতা 

দেলোয়ার হোসেন,প্রতিনিধি গজারিয়া: 

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রশাসনের ব্যপক তৎপরতা ।

গতকাল শুক্রবার লকডাউন বাস্তবায়নে সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য দোকানপাট বন্ধ। অন্যদিকে সকাল থেকে তুমুল বৃষ্টিতে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ। তবে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর বাজরে গিয়ে দেখা যায়, লকডাউন উপেক্ষা করেই খোলা হয়েছে দোকানপাট। লোকজনের ভিড়ও আছে বেশ। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ