মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলা -৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন তরুণ প্রজন্মকে বিপথগামী মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমপি শাওন আরো বলেন ফুটবল, ক্রিকেট, হাডুডু, ভলিবলসহ যেকোনো খেলাধূলাই হোক, ছেলেরা যদি নিয়মিত খেলে তাহলে তরুণ প্রজন্মর বিপথগামী হওয়ার সুযোগ নেই। সবাইকে ধীরে ধীরে মাঠ মুখি করতে হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে (২৪ জুন) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব-১৬ ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – নোমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এস এম আকতারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ, সরকার মোহাম্মদ কায়সার, জেলা পুলিশ সুপার ভোলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।