আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান 

প্রতিনিধি মুন্সীগঞ্জ:  

করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টসহ সংক্রমণ রোধে মঙ্গলবার ২২ থেকে ৩০ জুন মুন্সীগঞ্জ জেলায় নতুন করে লকডাইন ঘোষনা করেছে সরকার । সেই  লকডাউন বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকরে নির্দেশনা অমান্য করে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে সিরাজদিখান ও নিমতলা বাজার এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ।

অভিযানে ৩৫ টি ব্যাটারি চালিত অটোরিকসা আটক এবং মাস্ক না পড়ায় ৩ জনকে ২ হাজার টাকা জরিমনা করে ভ্রাম্যমান আদালত । এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(সিরাজদীখান সার্কেল ) রাশেদুল ইসলাম,সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম  বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ