আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ী সড়কের  অসংখ্য গর্ত , দুর্ভোগে লক্ষাধিক জনগোষ্ঠী

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :

দেশের সব চেয়ে বড় মেঘা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর আরেক উপ-দ্বীপ মাতারবাড়ী-ধলঘাটায় । উন্নয়ন প্রকল্প নির্মাণের সুবাদে মাতারবাড়ীর এক লক্ষের কাছাকাছি জনবসতি এলাকায় যোগ হয়েছে আরো পাঁচ হাজারো অধিক লোকজনের বসবাস । একই সাথে মাতারবাড়ীর অভ্যন্তরীণ সড়কে যান চলাচলও বেড়ে গেছে আগের চেয়ে দশ গুণ । সে হারে কি বেড়েছে সড়ক উন্নয়ন? ১৪ সালের শুরু থেকে প্রকল্পের কাজ আরম্ভ হলেও সেই একটি মাত্র সরু সড়ক দিয়েই মালামাল আনা নেওয়া সহ ভারি যান চলাচলও করছে এই সড়ক দিয়ে । সড়ক পথে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার কোন বিকল্প রাস্তা না থাকায় এই সড়কে যানজট যেন মাতারবাড়ীবাসির নিত্যদিনের সাথী । উক্ত সড়কে গাড়ী দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ বহু প্রাণহানীর ঘটনাও ঘটেছে । প্রকল্পের ভারি যান চলাচলের কারনে মাতারবাড়ীর অভ্যন্তরীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । সড়কটিতে বর্তমানে অসংখ্য ছোট বড় গর্ত হওয়ায় যান চলাচল সহ লোকজন যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মাতারবাড়ীবাসিকে । দ্বিতীয় সিঙ্গাপুর খ্যাত মাতারবাড়ীর জনগন এভাবে বছরের পর বছর একটি মাত্র সড়ক নিয়ে দুর্ভোগে পড়লেও যেন দেখার কেউ নেই । এবং এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই । মাতারবাড়ী নতুন বাজার সিএনজি স্টেশনের পশ্চিমে নিউ মার্কেটের সামনে রয়েছে বর্তমানে বিশাল গর্ত । প্রতি বছর বর্ষা শুরু থেকে শেষ অবদি সড়কের মাঝখানে এই একই স্থানে বিশাল গর্তটি যেন মাতারবাড়ীবাসি কে জানিয়ে দেয় বিগত সাত বছরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল ভোগের কথা । শুধু এই সিএনজি স্টেশনেই নয় , বাংলা বাজারের দক্ষিণে সড়কে রয়েছে আরো ভয়ংকর বেশ কয়েকটি ছোট বড় গর্ত । সড়কের মাঝখানে এসব গর্তে পড়ে বহুবার বিভিন্ন গাড়ী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন অনেকে । এ নিয়ে মাতারবাড়ীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ সহ সড়কের দূর্ভোগের চিত্র তুলে ধরলেও এগিয়ে আসেনি জনপ্রতিনিধি সহ সরকার দলীয় রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা । সম্প্রতি গেল কয়েক দিন আগে মাতারবাড়ীর পশ্চিমে ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শনে আসেন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় । তার সফরসঙ্গী হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি – সাধারণ সম্পাদক সহ স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারী কর্মকর্তা ও জেলা উপজেলার দলীয় নেতাকর্মীরাও । তারা সবাই মাতারবাড়ী সড়কে সৃষ্ট গর্তের উপর দিয়ে যাতায়াত করেছেন । কিন্তু এত বড় সরকারী কর্তা ভাঙ্গা সড়কটি দেখেও কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় নি এমন প্রশ্নের ঘুর পাক সবার মূখে মূখে । লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও এখনো অভিভাবকহীন মাতারবাড়ীবাসি এমনটি জানালেন স্থানীয়রা ।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী এস এম আবু হায়দার জানান , মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার সুবাদে বিকল্প কোন সড়ক না থাকায় প্রকল্পের ভারি যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করছে । একারনে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে , মাতারবাড়ীবাসিকে চলাচলে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য সড়কটি দ্রুত সংস্কারের করতে কোল-পাওয়ার কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি । মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান , গত শনিবারে আমরা মাতারবাড়ীর সড়ক পরিদর্শন করেছি । সড়কে যে দুর্ভোগের চিত্র তাও দেখেছি , আসলে খুব ভয়াবহ অবস্থা মাতারবাড়ী সড়কের । তিনি বলেন বর্ষায় যেহেতু কার্পেটিং এর কাজ করা যাবে না , তাই যেই স্থানে গর্ত হয়েছে সে সব গর্ত ভরাট করে দ্রুত যান চলাচল উপযোগী করা হবে । সড়কটি সম্পুর্ণ সংস্কার করতে হলে বর্ষার আগে করা যাবে না বলেও জানান তিনি । প্রকৌশলী সবুজ কুমার দে জানান , সিএনজি স্টেশনে যে গর্তটি হয়েছে মুলত এটি পাশ্ববর্তী ভবন মালিক পুরাতন ড্রেইন বন্ধ করে ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ গর্তের সৃষ্টি হয়েছে । শীঘ্রই সড়কের গর্ত গুলো ভরাট করে দেয়া হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ