আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

পটুয়াখালীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীতে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। নিহতের নাম কুলসুম আক্তার (১৮)।

আজ ২৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৮.৪০ সময় পটুয়াখালী সদর উপজেলাধীন ৮ নং মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া গ্রামের আবাসন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত কুলসুম আক্তার ঐ গ্রামের মোঃকবির গাজীর মেয়ে।

কুলসুমের মা মোসাঃ ফরিদা বেগম জানান,প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের কক্ষে গেলে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া লাশ দেখতে পাই।আমি চিৎকার করায় আশেপাশের মানুষ ছুটে আসে।

জানা যায়, প্রায় ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মোঃ মাসুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কুলসুম। আসন্ন ঈদুল ফিতরের পর পারিবারিক ভাবে তুলে দেয়া হবে মেয়েকে। এরই মধ্যে আত্নহত্যা করেন কুলসুম।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, একটি সুইসাইড নোট পাওয়া গেছে । তদন্ত চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ