সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে চর কোন্ডলিয়ার ফজল হকের ছেলে মো. মামুনকে ৫০ হাজার জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, অবৈধ ভাবে মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা এর বিধান লঙ্ঘন কারায় তাকে ৫০ হাজার টকা জরিমানা করা হয়। নিয়মিত এ অভিযান চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।