আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

জয় ও লেখকের জন্য নামাজ পড়ে দোয়া করবেন শাহীন

নিজস্ব প্রতিবেদক :

প্রায় ৯ মাস যাবৎ হঠাৎ চোখে দেখেন না শাহীন। দুনিয়ার আলো দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। এই চোখ দিয়ে আবার পৃথিবীর আলো দেখা যেন দরিদ্র শাহীনের স্বপ্ন। এক চোখের চিকিৎসার জন্য দরকার প্রায় ৩ লাখ টাকা। নতুন করে পৃথিবীর আলো দেখার স্বপ্ন যেন অধরা। কিন্তু ছাত্রলীগের সহায়তায় সে স্বপ্ন পুরণে আশা জাগিয়েছে ১ লাখ টাকা নগদ সহায়তার মাধ্যমে।

শাহীন কখনও ভাবে নি তার চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা করবে কেউ। যেন দেবদূত হয়ে হাজির হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক। এখন তিনি নতুন করে পৃথিবীর আলো দেখার স্বপ্ন বুনছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে সাভারের সিটি সেন্টারের সামনে শাহিনের হাতে নগদ টাকা তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।

নগদ টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত শাহীন বলেন, প্রায় ৯ মাস ধরে চোখে দেখি না। হঠাৎ করে চোখের আলো নিভে গেছে। চোখে দেখতে হলেও তিন লাখ টাকা প্রয়োজন। এই টাকা সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু সাভার উপজেলা ছাত্রলীগের আতিক ও মিশু ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের জয় ভাই ও লেখক ভাই আমার চোখের চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় আমার হারানো চোখ যদি ফেরত পাই তাহলে তাদের জন্য আমি আর কিছু করতে পারুম না, কিন্তু নামাজ পড়ে দোয়া করতে পারমু। আমি ও আমার পরিবারের সবাই তাদের জন্য নামাজ পড়ে দোয়া করমু।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক , সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ