আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলার লালমোহনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় ৭ মার্চ উপলক্ষে লালমোহনের আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসুচি ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্রব শ্রদ্ধা জানিয়ে দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৮.০০ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামীলীগ কর্মীগণ লালমোহন উপজেলা শাখার প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালী বের করে লালমোহন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক মাঠে এসে অবস্থান করে।

সকাল ৯ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যাুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠন ও উপজেলা পরিষদ। পরে সকাল ১০ ঘটিকায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর সভাপতিত্বে ঐতিহাসিক ০৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, (ভূমি) সহকারী কমিশনার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ