আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

করোনা টিকাদান কর্মসূচিতে সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিট

মোঃ সাইফুল আলম নীরব :

স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিট এর সহযোগিতায় ষষ্ঠ দিনের মত বরগুনা সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি ১৩ ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ৯ টা সময় শুরু হয়।সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ৩৪৫ জন মানুষকে ভেক্সিন প্রদান করা হয় ।যুব রেড ক্রিসেন্টের একাধিক ভলান্টিয়ার প্রতিদিন এই কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছে৷ বরগুনা ইউনিটটের সেবা ও স্বাস্থ্য বিভাগের প্রধান তানজিলা আক্তার রিমা বলেন এই সময় শিক্ষক-শিক্ষিকাসহ,পুলিশ প্রশাসন সহ সকল শ্রেনী পেষার মানুষ টিকা নিতে আসেন। এতে সংগঠনের ৪ জন সেচ্ছাসেবক ছিলেন এবং এদের মনিটরিং এর দায়িত্বে ছিলেন মোঃ মেহেদী হাসান মুছা যুব প্রধান ও তানজিলা আক্তার রিমা বিভাগীয় প্রধান সেবা ও স্বাস্থ্য বিভাগ যুব রেড ক্রিসেন্ট।
এই সংগঠনের দ্বারা মানুষ টিকা নিতে আগ্রহী হচ্ছেন এবং বিশ্বাসের সাথেই সুন্দর ও সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করছেন। বরগুনা সদর সহ আরো চারটি উপজেলায় এই কার্যক্রম চলমান এতে ভলান্টিয়ারগন ব্যাস্ত সময় পার করছেন।প্রত্যেকটা জেলায় এমন সংগঠন থাকা জরুরি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ