আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালীতে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ সাইফুল আলম নীরব, পটুয়াখালী প্রতিনিধি :

মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি  রোজ শনিবার সকাল ১১টা সময় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহমেদ,পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মতিউর ইসলাম,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ভিপি আব্দুল মন্নান,পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার সহ উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী ও ক্রিকেট প্রেমি সাধারণ জনগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ