আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বানারীপাড়ায় নৌকার প্রচারণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.আফজাল হোসেন

মোঃ সাইফুল আলম :

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচন ২০২১,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল এর নির্বাচনী কর্মীসভা  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা সময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের “সাংগঠনিক সম্পাদক” অ্যাড. আফজাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজিত নন্দী ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ , এডভোকেট তালুকদার ইউনুস সাধারণ সম্পাদক,বরিশাল জেলা আওয়ামী লীগ,মোঃ শাহ আলম, সংসদ সদস্য বানারীপাড়া বরিশাল,আনিছুর রহমান, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
সভায় প্রধান অতিথি আফজাল হোসেন কর্মীদের উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নৌকার পক্ষে থাকতে হবে।আওয়ামী লীগ পরিবারের হয়ে কেউ যদি নৌকার বিরুদ্ধে যায় তাকে কঠিন হুশিয়ারি দিয়েছেন। দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে কাজ করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ