আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ইমাম হোসেন :

‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঝালকাঠিতে (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সূর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় এবং প্রশিক্ষণার্থী মো. তরিকুল ইসলাম ও মো. ইউনূস আলোচনায় অংশ নেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন কারী প্রতিযোগীর মধ্য দিয়ে চার জনকে বিজয়ী পুরস্কৃত করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা এবং টিটিসিতে প্রশিক্ষণরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিবসটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। এতোদিন শুধুমাত্র আন্তর্জাতিক দিবস হিসেবেই পালিত হয়ে আসছিল দিনটি। চলতি মাসের ৭ ডিসেম্বর এই দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলেছে, ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখ অভিবাসী কাজ করছেন। তারা এরইমধ্যে ১৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ২০১৯-২০২০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় ১০ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ