আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের  বিক্ষোভ মিছিল

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে র্ভাচুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি দেশবাসীকে অন্য কারো উস্কানী বা মদদে পা না দেয়ার আহবান জানিয়ে বলেন,
এ দেশে জিয়াউর রহমানের ভাস্কর্য আগে থেকেই ছিল, কিন্তু সেটা চোখে দেখেনি মৌলবাদিরা। আজ বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার মধ্য দিয়ে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। জিয়া ছিলো স্বাধীনতার বিপক্ষের শক্তি আর শেখ মুজিব ছিলো স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দ্বার করিয়েছে। তা সহ্য হচ্ছেনা বিএনপি ও জামায়াতের। তারা দেশের মধ্যে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ, আপনারা অন্য কারো উস্কানী ও মদদে পা দিয়েন না।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। প্রতিবাদ সভা শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ