আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে হিজরা সম্প্রদায়দের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহনে বসবাসত হিজরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর লোকদের নিয়ে বিট পুলিশিং সভা করলেন লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

এলাকার অবহেলীত হিজড়া জনগোষ্ঠীর লোকজন নাচ, গান বা মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়েই চলে তাদের জীবন জীবিকা চালান। চাঁদা উঠাতে গিয়ে প্রায় সময়ই সাধারন ও ব্যবসায়ী লোকজনের সাথে ঝগড়া বাঁধে। হিজড়ারা চাঁদা উঠাতে গিয়ে প্রায় সময়ই লালমোহন বাজারের ব্যবসায়ীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে, এমন অভিযোগ পেয়ে তাদের সাথে বিট পুলিশিং সভা করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
সভায় অভিযোগ সম্পর্কে হিজরাদের সাথে আলোচনা করা হয়।হিজরাও তাদের স্বপক্ষে অভিযোগ তুলে ধরেন। সভায় নিজেদের কে আইন মেনে চললে, তাদের সমস্যা সমাধানেরও আশ্বাস সহ হিজড়াদেরকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বি করার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান ওসি।
জানতে চাইলে ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লালমোহন থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন স্থান থেকে হিজড়া সম্প্রদায় নিয়ে সমস্যার কথা শুনেছি। এমন অভিযোগ সমাধানকল্পে হিজড়া সম্প্রদায়ের সাথে আলোচনা করা হয়েছে। এসময় তারাও একমত পোষণ করে নিজেদের নানা অভিযোগ তুলে ধরেছেন। আমরা তাও সমাধানের আশ্বাস দিয়েছি।
পরনির্ভরশীলতা থেকে হিজড়াদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বি করার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এবং ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করা হবে বলেও জানান থানা এ কর্মকর্তা।

এধরনের উদ্যোগ গ্রহন করায় ওসি মুরাদ কে অভিনন্দন জানিয়েছেন সাধারন জনগন সহ বাজারের ব্যবসায়ী মহল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ