আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন  

মতিউর রহমান, পিরোজপুরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র-মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কতৃক জনমনে বিভ্রান্তি ছড়াানোর প্রতিবাদে রবিবার টাউন ক্লাব সড়কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিনি ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মামুন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল শিকদার, ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ