আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে সচিবের নির্দেশ উপেক্ষিত নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হুমকিতে উপকূলীয় অঞ্চল

 

কক্সবাজার প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের জেলা ম্যাজিষ্টেট পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইলাহীর প্রেরিত চিঠির নির্দেশ উপেক্ষিত কক্সবাজার জেলায় । ফলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীর জাইল্যা পাড়া,সাইড পাড়া, মাতারবাড়ীর পশ্চিমের শুটকি চর, ধলঘাটার হাঁসের চর ও কুতুবদিয়ার বাইরের চর সহ বেড়ীবাঁধ দেবে যাচ্ছে।যার কারণে গেল বর্ষায় কুতুবদিয়া ও মাতারবাড়ী বাসীর স্মরণকালের বৃহত্তম ক্ষতি হয়েছে । এ ছাড়া চকরিয়াও একই অভিযোগ । সরে জমিনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করতে গিয়ে জানা যায় , মাতারবাড়ীতে ২ টি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান । জাপানী সংস্থা জাইক্যার অর্থায়নে ২টি ইউনিটের মাধ্যমে ৭শত মেগোয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০১৪ সালের অক্টোবর মাসে ১৪শত ১৪ একর লবণ ও চিংড়ী জমি অধিগ্রহণ করেন।অারো ৬শত ইউনিট উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে একই ইউনিয়ন থেকে পরবর্তী বছর ১২ শত একর চিংড়ী ও লবণ জমি অধিগ্রহন করেন । ২০১৫ সাল থেকে শুরু করা হয় মাঠ ভরাটের কাজ। এ মাঠ ভরাটের মাটি পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে অানার কথা থাকলে ও ধলঘাটার হাঁসের চর থেকে নেয়া হচ্ছে এ বালু । মাতারবাড়ী ইউনিয়নের উত্তর-পশ্চিমে, কুতুবদিয়ার দক্ষিন -পৃর্ব সাগর চ্যানেলে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে মগনামার সাবমেরিন প্রকল্প এবং এস অালম গ্রুপের প্রকল্প ভরাট করার কারণে মাতারবাড়ীর জাইল্যা পাড়া,শুটকি চর,সাইড পাড়া এবং কুতুবদিয়ার দক্ষিণের চর সহ বেড়ীবাঁধ দেবে যাচ্ছে পর্যায় ক্রমে।এমন কি গেল বর্ষায় স্মরণকালের বৃহত্তম ক্ষতি হয়েছে মাতারবাড়ী ও কুতুবদিয়ায় । এ ছাড়া ঝাউগাছ ও বাইন গাছ পরিবেষ্টিত ধলঘাটার ১০ কিলোমিটার চরটির অধিকাংশই বিলিন হয়ে গেছে। ভেসে গেছে হাজার হাজার সৃজিত ঝাউগাছ অার বাইন গাছ।এ ছাড়া চকরিয়ার মাতামুহুরী নদী, খুটাখালী চড়া, চকরিয়ার শাহারবিল ইউনিয়নের দক্ষিনে মাতামুহুরী নদীর শাখায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় পাহাড়, বসতবাড়ী , কবরস্থান সহ হাল চাষের জমি বিলিন হয়ে যাচ্ছে দিনের পর দিন । ফলে এ নিয়ে ফেসবুক সোস্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রকাশের পর সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি গোছর হয় । তা প্রতিরোধ করতে ভ্রাম্যমান অাদালত করার নির্দেশনা দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ম্যাজিষ্ট্রেট পরিবীক্ষন শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইলাহীর স্বাক্ষরিত একটি চিঠি ৬ সেপ্টেন্বর সকল জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেন । বিভিন্ন দপ্তরে ও অনুলিপি প্রেরণ করেন । এ চিঠিতে বিশেষ করে উল্লেখ করেছেন জলাশয়, নদী ও বিভিন্ন ভাঙ্গন এলাকা থেকে বালু তোলা যাবে না । এ ছাড়া বালু মহাল থেকে ও ড্রেজার দিয়ে বালু তোলা যাবে না । অথচ চকরিয়া মাতামুহুরী সহ বিভিন্ন খালে অার ছড়ায় মেশিন অার ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে । এমনকি কয়েকদিন ধরে মাতামুহুরীর কয়েকটি জায়গায় চকরিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কিছু কিছু মেশিন ও ড্রেজার গুড়িয়ে দিয়েছে । তবে অনেকে দাবী করে বলেন, শাহারবিল ইউনিয়নের দক্ষিন সীমান্তে মাতামুহুরী খালে অভিযান পরিচালনা না করায় শাহাপুরা কবরস্থান সহ ব্যাপক এলাকা ভেঙ্গে যাচ্ছে । অপরদিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গত ১৪ অক্টোবর মহেশখালীর এসিল্যান্ড ২টি ড্রেজারের পাইপ কেটে দিয়েছে । অপরদিকে ধলঘাটার হাঁসের চরে এবং কুতুবদিয়ার চ্যানেলে অর্ধ শতাধিক ড্রেজার দিয়ে বালু উক্তোলন অব্যাহত রাখায় উপকুলীয় এলাকা কুতুবদিয়ার বেড়ীবাঁধ সহ মহেশখালীর মাতারবাড়ী এবং ধলঘাটার হাঁসের চর দেবে যাচ্ছে । অদ্যবদী নদী ও হাঁসের চরে অভিযান পরিচালনা করেন নি মহেশখালীর প্রশাসন । এদিকে মহেশখালীর এসিল্যান্ড থেকে জানতে চাইলে তিনি বলেন , অভিযান চলমান থাকবে । অন্যদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে জানতে চাইলে তিনি বলেন , সব খানে অভিযান চলবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ