আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন -এমপি শাওন

 

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন,ভোলা প্রতিনিধি :

ভোলা ০৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন খেলা -ধূলার প্রচল থাকলে সমাজ থেকে মাদক ও ইভটিজিং বন্ধ হবে।

ইতি মধ্যে লালমোহন ও তজুমদ্দিন ক্রীড়াঙ্গণকে খেলা -ধূলা আয়োজন করার কথা বলেছি।
শুক্রবার বিকালে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে এসকথা বলেন।
লালমোহন উপজেলা নিবাহী অফিসার ও হাবিবুল হাসান রুমি সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি দিদারুল ইসলাম অরুণ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ইউপি চেয়ারম্যান জনাব আকতার হোসেন হাওলাদার, জনাব হেদায়েতুল ইসলাম মিন্টুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ধলীগৌর নগর ইউনিয়ন বনাম কালমা ইউনিয়ন একাদশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ