আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন লালমোহন বাসী

মোঃ মুশফিকুর রহমান হাওলাদার, লালমোহন, (ভোলা)প্রতিনিধি :

সাধারণ মানুষের জানমাল রক্ষা প্রকৃত সেবা প্রদানের ফলে সকলের ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে সমাধানে পারদর্শী লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

সেবার প্রত্যাশায় আসা মানুষের প্রকৃত সেবার পাশাপাশি আচার আচরনে মুগ্ধতায় পরিপূর্ণ করা ধার্মিক একজন সরকারি কর্মকর্তা মীর খায়রুল কবির।

দক্ষ এ পুলিশ কর্তার বদলী জনিত বিদায়ে কম বেশি ব্যথিত হয়েছেন উপজেলা বাসী।

পুলিশ জনগনের প্রকৃত বন্ধু কথাটির যর্থাথতা প্রমানে অতুলনীয় ছিলেন অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির। সরকারি চাকুরীর নিয়মতান্ত্রিকতায় লালমোহন থেকে বিদায় নিলেও কর্মগুনে উপজেলা বাসীর হৃদয়ে অতুলনীয় অফিসার ইনচার্জ হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন এমন প্রত্যাশায় সাধারণ মানুষের পক্ষ থেকে সীমাহীন দোয়া অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা থাকলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ