শেরপুর প্রতিনিধি, গোলাম রবিন :
শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল (ডিগ্রি) কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির পক্ষ থেকে অধ্যক্ষ বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই সোমবার শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমশেদ আলী মেমোরিয়াল (ডিগ্রী) কলেজের
অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার জাল-জালিয়াতি,নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ সহ বিচার দাবি করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারের কাছে দুর্গম চরাঞ্চলের শিক্ষা প্রসারের লক্ষ্যে ২০০১সালে আমার বাবার নামে কলেজটি প্রতিষ্ঠা করেছিলাম।
সম্প্রতি কলেজের ডিগ্রী পর্যায়ে ১৭জন শিক্ষক-কর্মচারীর এমপিও নিয়ে অধ্যক্ষ শহিদুল ইসলাম নিয়োগ বানিজ্য সহ জাল জালিয়াতি চরম অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছে।
উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘ ৯ বছর যাবত কর্মরত হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো:শহিদুল্ল্যাহ বাদ দিয়ে শেখ জামাল নামে এক জনকে নিয়োগ নিয়োগ দিয়েছে।
অনুরোপ ভাবে অন্যত্র কোন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আজিবর রহমানকে সমাজ বিজ্ঞান বিভাগে,নূরে আলমকে দর্শন বিভাগে ও বন্দনা চক্রবর্তীকে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে এমপিওর ব্যবস্থা করেছেন দুর্নীতিবাজ এ অধ্যক্ষ।
সে সাথে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাসুদ আল হাসান ও খোকন মিয়া নামে আরও এক কর্মচারী কে বাদ দিয়ে আনোয়ার হোসেন নামে তার এক আত্মীয় সহ মোটা টাকার বিনিময়ে ২ জনকে অবৈধ নিয়োগ ও এমপিওর ব্যবস্থা করেছেন।
এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মো:শহিদুল ইসলামকে পদায়ন ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুজ্জামানকে অবৈধ ও নিয়ম বহিভূত ভাবে উপাধ্যক্ষ নিয়োগ দেখানো হয়ে যা সাবেক সভাপতির সময়কালে সম্পন্ন হয়নি।
অন্যদিকে এমপিও বঞ্চিত শিক্ষক শহিদুল্ল্যাহ ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাসুদ আল হাসান লিখিত অভিযোগ করেও এডহক কমিটির সভাপতি সহ অন্যদের কোন সাড়া পাননি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় ২০১৯ সালের ১৯ নভেম্বর কলেজের গর্ভনিং বডি বিলুপ্ত করে একটি প্রভাবশালী মহলের তদবিরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক পরিপত্রে মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতিকে বাদ দিয়ে দাতা সদস্য ব্যতিত ৫ সদস্যের এডহক কমিটি গঠন করে।
ঐ বিষয়ে দাতা সদস্যের সিভিল রিভিশন মামলায় ৯ মার্চ উচ্চ আদালতে এক আদেশে এডহক কমিটি ও তার কাযক্রমের উপর স্থিতাবস্থা আরোপ করলেও তা অগাজ্য করে শিক্ষক কর্মচারীদের এমপিওর তালিকা চুড়ান্ত করা হয়।
এ বিষয়ে উচ্চ আদালতে এক রিট পিটিশন দায়েরের পেক্ষিতে ২০১৯সালের২৬ নভেম্বর রুল জারিসহ শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি ১মাসের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দিলেও প্রভাবশালী মহলের তদবিরে তা কালক্ষেপণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত এসব দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ও শেরপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে উল্লেখ্য করে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল দলিলিক কাগজপত্র উপস্থাপন করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক অন্যায় ভাবে এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিও ভুক্ত, অবৈধভাবে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারিদের এমপিও বাতিল সাপেক্ষে দূর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণ সহ বিচারের মাধ্যমে কলেজে শিক্ষারসুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।
সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জিএম আজফার বাবুল,সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।