শফিকুল ইসলাম খান :
নরসিংদীতে অপহরণ, ছিনতাই ও চাদাবাজের সাথে জড়িত তিন সদস্যকে প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল।
এর আগে বেশ কিছুদিন ধরে জেলা পুলিশ নরসিংদীর নিকট অভিযোগ আসতেছিল যে, একটা সংঘবদ্ধ দল প্রাইভেটকারে এসে নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, সাহেপ্রতাপ, পাচদোনা, ভাটপাড়া, পুরিন্দা এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা বিভিন্ন বাস থেকে চাঁদা আদায় করে আসছে। জেলা পুলিশ সংঘবদ্ধ এই ছিনতাইকারী, চাঁদাবাজ গ্রুপকে গ্রেফতার করার জন্য উৎপেতে থাকে। ইতোমধ্যে ১৭/০৭/২০২০ খ্রিঃ তারিখে জৈনক মোঃ তিতাস জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, তিনি সাদ্দাম এন্টারপ্রাইজ পরিবহন বাসের সুপারভাইজার। তিনি ৩০/০৬/২০২০ খ্রিঃ তারিখ বাস নিয়ে কুড়িগ্রাম হতে নরসিংদী আসে এবং একই তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নরসিংদী নতুন বাসস্ট্যান্ড হতে কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী প্রাইভেটকারে উঠিয়ে গাজীপুর নিয়ে আটক করে রাখে।
তার বাড়িতে দফায় দফায় ৫০,০০০/= টাকা মুক্তিপণ দাবী করে এবং আসামীদের দেওয়া দুইটা বিকাশ নম্বরে ১০,০০০ /= টাকা প্রদান করলে আসামীরা ০১জুলাই ১২ ঘটিকায় তাকে নরসিংদী জেলার পাঁচদোনা মোড়ে ফেলে যায়। তিনি প্রাইভেটকার নম্বর জানে এবং আসামীদের দেখলে চিনবে বলে আশ্বস্ত করে।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ডিবির একজন চৌকশ অফিসার এসআই জাকারিয়া আলমকে দায়িত্ব দেওয়া হয়। এসআই জাকারিয়া আলম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং ভিক্টিমের সনাক্ত মতে অপহরন ঘটনায় জড়িত আন্তঃজেলা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সাথে জড়িত তিনজন ১। মোঃ সাখাওয়াত হোসেন @ শওকত (৩৪), ২। মোঃ নজরুল ইসলাম (২৯), ও ৩। মোঃ হাবিবুর রহমান (৩২) কে গ্রেফতার করেন এবং আসামীদের দেওয়া তথ্য মতে অপহরন কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করেন। অপহরণ কাজে মুক্তিপণ গ্রহণে ব্যবহৃত মোবাইল নম্বর সম্বলিত মোবাইল সেট উদ্ধার করে। আসামীরা আন্তঃজেলা অপহরণ, ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য, তারা সংঘবদ্ধভাবে নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ জেলার মহাসড়কে অপহরণ, ছিনতাই কার্যক্রম করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, অপহরণ, ছিনতাই, মাদক মামলা আছে। জেলা পুলিশের একাধিক টিম এই ধরনের অপরাধীদের গ্রেফতারে কাজ করছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।