আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

৪শ’ কেজির শাপলাপাতা, বিক্রি হলো ১ লাখ ১২ হাজার টাকা

বরগুনা পাথরঘাটা প্রতিনিধি, তাওহিদুল ইসলাম :

গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ২৮০ কেজির ওজনের একটি শাপলা পাতা মাছ। মাছটি ১ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর বিষয়টি নিশ্চত করেন।

বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সোহরাব হোসেন নামে একজন পাইকার।

এর আগে রোববার সাগরে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেদের জালে ধরা পরে মাছটি। এরপর আজ সকালে পাথরঘাটায় এনে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে মাইকিং করা হয়। পরে প্রতি কেজি ৪০০ টাকা দরে মাছটি ১ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি ওসমানের বরাত দিয়ে আড়তদার টিপু খান জানান, গভীর সাগরে এফবি মায়ের দোয়া ট্রলারে অন্য মাছের সঙ্গে একটি শাপলা পাতা মাছ জালে ধরা পড়ে।

মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্য নিলামে ডাকা হয়। নিলামে সোহরাব হোসেন ১৬ হাজার টাকা কেজি দরে ১ লাখ ১২ হাজার টাকায় ক্রয় করেন মাছটি।

ক্রেতা সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, বিশাল এক মাছ বাজারে এসেছে এমন খবর পেয়ে চলে এসেছি। মাছটি ৪০০ টাকা দরে কিনেছি। এটি কেটে ভাগ দিয়ে ৫/৬শ’ টাকা দরে বিক্রি করবো।

দর্শনার্থী ওমর ফারুক জাগো নিউজকে বলেন, আমার ছোট ছেলে মাইকিং শুনে মাছটি দেখতে চেয়েছিলো। ও এখন পর্যন্ত এতো বড় মাছ দেখেনি। তাই ওকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। মাছটি সত্যিই অনেক বড়।

বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, প্রজননে বিঘ্ন ঘটায় শাপলাপাতা মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। এ মাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। বিলুপ্ত প্রায় এরকম আরও কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে যা ধরতে জেলেদের আমরা নিরুৎসাহিত করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ