আশরাফুল আলম রাকিব, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
প্রায় তিন শতাধিক পরিবারের কাছে পৌছে দেন ইফতার সামগ্রী।ইফতার সামগ্রী বিতরণ কালে আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় এ বছরও গাজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও উপজেলা বিভিন্ন অঞ্চলে রমজান উপলক্ষে অসহায় ও
হতদরিদ্র রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের সেবা করে যাব এবং তাদের পাশে থাকবো।
মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র একমাত্র লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার “গ্রাম হবে শহর “ বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে এবং সকল কে সাথে নিয়ে গাজীপুর ইউনিয়নকে একটি বসবাস যোগ্য আধুনিক ডিজিটাল উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা ও দোয়া চাই।
রবিবার (৩ এপ্রিল) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট, বাশঁবাড়ি, নয়াপাড়া, ভুতুলিয়া, ধনুয়া, নগরহাওলা, নিজমাওনা, ফরিদপুর সহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।