মোহাম্মদ শাহিন, মানিকগঞ্জ প্রতিনিধি :
গণধর্ষণ মামলার আসামী দীর্ঘ ১৮ বছর পর র্যাবের হাতে গ্রেফতার। মানিকগঞ্জের শিবালয় থানা এলাকায় গত ২০০৩ সনে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধূ।
গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করে ২০০৩ সনে এবং আদালতে ১ বছর বিচারকার্য শেষ হয়ে ২০০৪ সনে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান(৪৫) বিভিন্ন ছদ্মবেশ ধারন করে আত্নগোপন করে ছিলো।
আদালত পুনরায় দুই আসামী আব্দুল মান্নান ও লুৎফরের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে ২০২২ সনে।
র্যাব – ৪ গতকাল ১৮ এপ্রিল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরুয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান কে গ্রেপ্তার করে।
র্যাব -৪ বলেন আসামী মান্নার দীর্ঘ ১৮ বছর দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। গত কয়েকদিন আগে আবার শিবালয় ফিরে আসলে র্যাব জানতে পেরে তাকে গ্রেফতার করে শিবালয় থানায় হস্তান্তর করে র্যাব । শিবালয় থানার পুলিশ পরিদর্শক তদন্ত শেখ ফরিদ আহমেদ বলেন শিবালয় থানা আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করেছে।