আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর জানাযায় শোকের মাতম

 

নিজস্ব প্রতিবেদক :  

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির জানাযার নামাজ আজ (শনিবার,) বাদে জোহর হাটহাজারী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এ জানাযায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে ৩ লক্ষাধিক মুসল্লী অংশ গ্রহণ করে। মাদ্রাসা ময়দান, মাদ্রাসার বিভিন্ন বহুতল ভবন, কলেজ গেইট থেকে হাসপাতাল গেইট,রেলওয়ে স্টেশন, বসজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে লোকে লোকারণ্য। জানাযায় মানুষের অংশ গ্রহণ সকাল ১০ টা থেকে বেড়ে যাওয়ায় চট্টগ্রাম -রাঙ্গামাটি সড়ক,খাগড়াছড়ি-নাজিরহাট-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

তাঁর জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা,হুজুরের ভক্ত, অনুরাগী, ছাত্র জনতা অংশ গ্রহণ করেন। হুজুরের জানাযায় ইমামতি করেন তাঁর বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুপ । জানাযা শেষে তাঁকে মাদ্রাসা ক্যাম্পাসের ভিতর বায়তুল আতিক জামে মসজিদের সম্মুখস্থ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়ার অল্প কিছুক্ষণ আগে হৃৎক্রিয়া৷ বন্ধ হয়ে ইন্তেকাল করেন। হুজুরের কফিন শুক্রবার গভীর রাতে হাটহাজারী মাদ্রাসায় আনা হয়। গভীর রাত থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য সুযোগ করে দেয়া হয়। ঐ সময় চলে শোকের মাতম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪বছর। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেম। তার শারিরীক অবস্থার উন্নতি না হলে বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে ভর্তির কিছুক্ষণ পর তিনি প্রাণ হারান।

আল্লামা শাহ আহমদ শফীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে। তার বাবার নাম বরকম আলী, মা মোছাম্মাৎ মেহেরুন্নেছা বেগম। আহমদ শফী দুই ছেলে ও তিন মেয়ের জনক।

তার দুই ছেলের মধ্যে মাওলানা আনাস মাদানি হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও অন্যজন মাওলানা মোহাম্মদ ইউসুফ পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক।

শফীর শিক্ষাজীবন শুরু হয় রাঙ্গুনিয়ার সরফভাটা মাদ্রাসায়। এরপর পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় (জিরি মাদ্রাসা) লেখাপড়া করেন। ১৯৪০ সালে তিনি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ১৯৫০ সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যান, সেখানে চার বছর লেখাপড়া করেন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমীরের দায়িত্ব ছাড়াও তিনি একইসাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।

শাহ আহমদ শফীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে। তার বাবার নাম বরকম আলী, মা মোছাম্মাৎ মেহেরুন্নেছা বেগম। আহমদ শফী দুই ছেলে ও তিন মেয়ের জনক।

তার দুই ছেলের মধ্যে আনাস মাদানি হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক। অন্যজন মাওলানা মোহাম্মদ ইউসুফ পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক।

শফীর শিক্ষাজীবন শুরু হয় রাঙ্গুনিয়ার সরফভাটা মাদ্রাসায়। এরপর পটিয়ায়র আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় (জিরি মাদ্রাসা) লেখাপড়া করেন। ১৯৪০ সালে তিনি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ১৯৫০ সালে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যান, সেখানে চার বছর লেখাপড়া করেন।

১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন।
এরআগে দু’দশক এ মাদ্রসার শিক্ষক ছিলেন তিনি। এ মাদ্রাসার শিক্ষকদের বেশিরভাগই ছিলেন তার ছাত্র। যে কারণে তাঁর সঙ্গে কেউই দ্বিমত পোষন করতেন না। কিন্তু গত কয়েক বছরে ছেলে মাওলানা আনাস মাদানীর প্রভাব বাড়তে থাকে; আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আল্লামা শফীর সমালোচনা। যার চূড়ান্ত প্রকাশ ঘটে গত দু’দিনে( বুধবার ও বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার রাতে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কক্ষে মজলিসে শুরার বৈঠকে তিনি ঐ মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। মজলিসে শুরা অব্যাহতি গ্রহণ করে আল্লামা শফীকে প্রধান উপদেষ্ট (সদরুল মুহতামিম) হিসেবে নিয়োগ প্রদান করেছে।শুরা কমিটি ঐ বৈঠকে এ শূণ্য পদে অন্য কাউকে দায়িত্ব দেয়নি।

এদিকে,আল্লামা আহমদ শফী শারীরিক গুরুতর অসুস্থ বিধায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করা হয়। কিন্তু এতে আন্দোলনকারীদের কেউ কেউ তাতে আপত্তি জানায়। ঐ সময় ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স করে তাঁকে চমেকে নেয়ার সময় মাদ্রাসার প্রধান ফটকে বিক্ষুব্ধ ছাত্ররা এ্যাম্বুলেন্সটি প্রায় আধা ঘন্টা আটকে রাখে। পরে বিক্ষুব্ধ ছাত্রদের কয়েকজন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে রাত ১২ টার সময় চমেকের উদ্দেশ্যে রওনা দেয়। ঐ সময় বাইরে প্রশাসন এবং ভিতরে ছাত্ররা মাদ্রাসার সামনে উভয়পক্ষের মুখোমুখি অবস্থানে ছিল।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার সময় মজলিসে শুরার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এছাড়াও, মাওলানা আনাস মাদানীকে স্থায়ী ভাবী বহিষ্কার করে এবং আগের সব সিদ্ধান্ত বলবৎ রেখেছে শুরা কমিটি । শুরা কমিটি ছাত্র আন্দোলনের ইন্দন দেয়ার অভিযোগে মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা শেখ আহমদ, মাওলানা নোমান ফয়েজি, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতী নুর আহমদ, মাওলানা শোওয়াইব, মাওলানা ওমর, মওলানা কবির আহমদ, মাওলানা আহমদ দিদার, মাওলানা আশরাফ আলী নিজামপুরী সহ ১১ জন । এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করোনা কালীন আরোপিত শর্ত ভঙ্গের ইস্যু তুলে সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ