লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি সদস্য লিটনসহ আরো দুই জনের বিরুদ্ধে।
এ বিষয়ে হাতীবান্ধা থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা হইতে বাউরা যাওয়া বুড়াসারডুবি এলাকার একটি গ্রামীণ কাচাঁ রাস্তার দুই দিকে লাগানো ইউক্লিপটার্স গাছ আরডিআরএস ফেডারেশনের সাথে ১৯৯৮সালেবড়খাতা ইউনিয়ন পরিষদের চুক্তিপত্র হয়। ওই গাছ গত বৃহস্পতিবার রাতের আধারে কেটে বিক্রি করেন ফকির পাড়া ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন, আব্দুর রহমানসহ কয়েকজন।
পরে পুলিশ গিয়ে কিছু গাছ উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা রাখে। জানা যায়,কাটা গাছের
মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা, এর আগেও ওই এলাকা থেকে একাধিক রাস্তার গাছ বিক্রির অভিযোগ আছে লিটনের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত ফকির পাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য রুহুল কুদ্দুস লিটন গাছ টাকার কথা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
বড়খাতা ইউপি চেয়ারম্যান জানান, ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন ও তার সহযোগিরা রাতের আধারে গাছ কাটতে থাকলে খবর পেয়ে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ একটি গাছ উদ্ধার করে। এ নিয়ে আমি উপজেলা নিবাহী অফিসার ও হাতীবান্ধা থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি। ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন একটি গাছ আমার পরিষদে জমা আছে বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি জেনেছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।