মোঃ মুশফিকুর রহমান হাওলাদার, লালমোহন (ভোলা)প্রতিনিধি :
ভোলার লালমোহন ফরাজী বাজার হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ ২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রী. রোজ শুক্রবার বিকেল ৩ টায় মোহাদ্দেস পাঞ্চায়েত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী কালমা একাদশ বনাম মোতাহার নগর একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরণ করবেন লালমোহন-তজুমদ্দিনের জন নন্দিত সাংসদ আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব,ফখরুল আলম
হাওলাদার ও বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
খেলা পরিচালক ক্রীড়া প্রেমি ব্যাক্তিত্ব লালমোহন উপজেলা শ্রমিকলীগের জনপ্রিয় সভাপতি জনাব, জাকির হোসেন পাঞ্চায়েত বলেন -আমার নেতা লালমোহন-তজুমদ্দিনের উন্নয়নের রুপকার জনাব আলহাজ্ব নুরন্নবী চোধুরী শাওন এমপি মহোদয় একজন ক্রীড়াবান্ধব মানুষ। তিনি নিজে একজন ভাল খেলোয়ার এবং খেলার উন্নয়নে সব সময়ই খেলোয়ারদের পাশে থাকেন। মাদক মমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রিয় নেতার পৃষ্ঠপোষকতায় এবং নির্দেশে আমি প্রতি বছর ফুটবল,ক্রিকেট ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডী সহ বিভিন্ন খেলার আয়োজন করে থাকি। যাতে আমাদের যুব সমাজ মাদক, ইয়াবা সহ সেবন, সহ বিভিন্ন নেশা ও খারাপ কাজ থেকে বিরত থেকে সমাজ তথা দেশ ও জাতীর উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ।
সর্বশেষে আজকের ফাইনাল খেলাটি সকলকে দেখার বিশেষ আমন্ত্রণ জানান।