আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

স্মৃতিসৌধে গাছ পড়ে দর্শনার্থীর মৃত্যু

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে এসে মাথায় দুই গাছ উপড়ে পড়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরেক নারী দর্শনার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্মৃতিসৌধের ভিতরে সিগনেচার পয়েন্টের পাশে থাকা বড় গাছ পড়ে এই দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মুন নামের আহত এক দর্শনার্থীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। তবে আহত নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।

জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, সিগনেচার পয়েন্ট এর পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছের নিচে অবস্থান করছিলেন ওই দুই দর্শনার্থী।

ধারণা করা হচ্ছে মাটি নরম থাকায় গাছটি তাদের উপরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে আমরা তাদের উদ্ধার করে গণসাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাই। পুরুষ ব্যক্তির মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা নিউরোসাইন্সে রেফার্ড হয়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ