আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঘরেই দশ দিন ফেলে রাখেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেড়ে স্বামীর শরীরে রান্নার গরম তেল ঢেলে ঘরে ফেলে রাখার প্রায় দশ দিন পর উদ্ধার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় স্বামী আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেয় স্ত্রী ফরিদা বেগম।

ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩০) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গি থানার রতনাই বাঘা গ্রামের মোঃ হাশেম আলীর ছেলে। তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসাবে কাজ করতেন। অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগম (২৭) একই জেলার পাংশা থানার হরিনা ডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজি আই পোশাক কারখানায় অপারেটর হিসাবে চাকুরী করেন ।

স্থানীয়রা জানায়, গত ১৯ নভেম্বর স্ত্রী ফরিদা বেগম তার স্বামীর গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয়। প্রায় ১০ দিন ঘরেই বিনা চিকিৎসায় পড়ে ছিল আমিনুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমিনুলকে উদ্ধার ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ