আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

স্বর্গ অন্বেষণ

 

লেখক : কাব্য

চলে গেলাম আপন ছেড়ে
গেলাম বহুদূরে,
স্বর্গ আমি খুজেই নিব
এই বাসনা করে।

ঘুরলাম কত পাহাড় চূড়া
ঘুরলাম কত নদী,
এথায় সেথায় খুজে বেরাই
প্রভুর দেখা মেলে যদি!

কুড়ি বছর পর,
যখন পেলাম প্রভুর দেখা
প্রশ্ন করলাম তারে আমি
স্বর্গ পাব কোথা?

প্রভু হেসে কয়,
ওরে আমার বাছা, তুই আসলি এথা মিছে
স্বর্গ! সে তো ছিলই রে তোর
মায়ের পায়ের নিচে!

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ