আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

স্ত্রীর মামলায় কারাগারে যুবলীগ নেতা

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া আইনজীবীর সহকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা-১ এর আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক।

কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী প্রনব কান্তি ভৌমিক। তিনি বলেন, সোহেল মোল্লার স্ত্রী তাজনুর আক্তারের করা মামলার আজ শুনানির দিন ধার্য ছিলো৷

সেই জন্য তাকে আদালতে আসতে হয়েছে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

তার সহকারীকে হুমকি দেওয়ার ব্যপারে জিজ্ঞেসা করলে তিনি বলেন, আদালত শেষ আমি বাইরে কাজে গেলে।

সোহেল মোল্লাকে কারাগারে নেওয়ার পথে আমার সহকারী ও ছেলে অর্ণব ভৌমিককে দেখে নেওয়ার হুমকি দেয়৷ আমি বিষয়টি নিয়ে কাল আদালতে উপস্থাপন করবো।

সেখান থেকে কোনো সমাধান না পেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো যে, যুবলীগ ও আওয়ামী লীগ কি এই জন্যই। আদালতের বারান্দায় আইনজীবিকে হুমকি দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ