দেলওয়ার হোসাইন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে রনি আক্তার নামের এক তরুণী।
৩ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী সিকদার পাড়া মাহামুদুল হকের বাড়ীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী রনি আক্তার একই উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড রববত আলীপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২য় বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, মাহামুদুল হকের পুত্র জাহেদুল ইসলামের সাথে ওই তরণী রনি আক্তারের মধ্যে
দীর্ঘ ২ বছর প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা কয়েকমাস আগে ইসলামি শরিয়া মোতাবেক ১২ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে কাবিননামা সম্পন্ন করে। তারা আরো জানায়, হঠাৎ সকালে ওই তরুণী হাতে বিষের বোতল ও কাবিননামার কাগজ নিয়ে জাহেদের বাড়ীতে এসে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করে।
ভুক্তভোগী তরুণী বলেন,কাবিন রেজিষ্ট্রেশন করে জাহেদুল ইসলামের সাথে আমার বিয়ে হলেও বিভিন্ন অজুহাতে আমাকে ঘরে তুলছেনা। সে আরো বলেন
জাহেদ তার চাকরির কথা বলে আমার বাবা থেকে ২ লাখ টাকা নিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুললে আত্মহত্যা করবো।
জাহেদকে খুজলেও পায়নি তাকে তবে প্রেমিক জাহেদের মা রেহেনা বেগম বলেন,বিয়ের কথা আমরা জানার পর ডিভোর্স লেটার পাঠিয়েদিয়েছে আমার ছেলে। তাকে আমার ছেলে ঘরে তুলবেনা আমরাও ডুকতে দেবনা।
স্থানীয় ইউপির সদস্য ফয়সাল জানান, ঘটনাটি সত্য তবে আমি যতটুকু শুনেছি ওই মেয়েকে কয়েকমাস আগে প্রেম করে মাহামুদুল করিমের পুত্র জাহেদ বিয়ে করে। বিভিন্ন অযুহাতে টাকা পয়সাও হাতিয়ে নেয়। কিছু দিন আগে নাকি ছেলেটি ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে।
এদিকে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন , ওই মেয়ের বিয়ে হয়েছিল। মেয়েটি নারী নির্যাতন কোর্টে ছেলেও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সেটি এখনো চলমান তারপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে মেয়েটিকে সেইফ হোমে আনার চেষ্টা করতেছি।